Tuesday, June 23, 2026
spot_img
Homeপ্রযুক্তি খবরঢাকায় উবারের নতুন সেবা ‘প্রিমিয়ার প্লাস’ চালু

ঢাকায় উবারের নতুন সেবা ‘প্রিমিয়ার প্লাস’ চালু

দেশের শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং অ্যাপ উবার ঢাকায় আজ তাদের নতুন সার্ভিস ‘প্রিমিয়ার প্লাস’ চালুর ঘোষণা দিয়েছে। নতুন এই সেবার মাধ্যমে যাত্রীরা নতুন মডেলের সেডান গাড়ি এবং উচ্চ রেটিংপ্রাপ্ত চালকের সেবা পাবেন, যা নগরজীবনের যাতায়াতে আরও আরামদায়ক ও নির্ভরযোগ্য অভিজ্ঞতা নিশ্চিত করবে।

উন্নতমানের যাতায়াত ও বাড়তি স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা প্রত্যাশী যাত্রীদের কথা বিবেচনায় রেখে ‘প্রিমিয়ার প্লাস’ অপশনটি চালু করল উবার। এ সেবায় নতুন মডেলের সেডান গাড়ি, সেবার মানের জন্য স্বীকৃত উচ্চ রেটিংপ্রাপ্ত চালক এবং নির্ভরযোগ্য ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করা হবে।

‘প্রিমিয়ার প্লাস’-এর মাধ্যমে যাত্রীরা পাচ্ছেন নতুন সেডান গাড়ির বাড়তি আরাম, ভালো সেবার জন্য বিশ্বস্ত বা টপ-রেটেড ড্রাইভারদের সাথে যাতায়াত এবং একই সাথে নিশ্চিন্তে গন্তব্যে পৌঁছানোর ভরসা।

নতুন এই সার্ভিস চালুর বিষয়ে উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদওয়ান রেজভী বলেন, ‘উবারে আমরা সব সময় যাত্রীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং তাদের ভিন্নধর্মী যাতায়াত চাহিদা পূরণে কাজ করি। প্রিমিয়ার প্লাস এমন যাত্রীদের জন্য তৈরি করা হয়েছে, যারা উবারে নতুন গাড়ি ও উচ্চ রেটিংপ্রাপ্ত চালকের মাধ্যমে আরও উন্নত সেবা প্রত্যাশা করেন। একই সঙ্গে উবারের পরিচিত সুবিধা ও নির্ভরযোগ্যতাও বজায় থাকবে।’

যেভাবে বুক করবেন ‘প্রিমিয়ার প্লাস’ রাইড:

১. উবার অ্যাপ ওপেন করে আপনার গন্তব্য ‘Where to?’ বক্সে লিখুন।
২. রাইডের অপশনগুলো থেকে ‘Premier Plus’ বেছে নিন।
৩. ভাড়ার বিবরণ দেখে নিয়ে বুকিং কনফার্ম করুন।
৪. এবার গাড়িতে আরামে বসে আপনার রাইডটি উপভোগ করুন।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img