Tuesday, February 3, 2026
spot_img
Homeক্যারিয়াররোজটেক–ইউসিবি ডি পার্টনারশিপ

রোজটেক–ইউসিবি ডি পার্টনারশিপ

শিল্পখাত নিয়ে শিক্ষার্থীদের সম্যক ধারণা ও অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে সম্ভাবনাময় ক্যারিয়ার গঠনের সুযোগ করে দিতে বৈশ্বিক এআই প্রযুক্তিগত সেবাদাতা প্রতিষ্ঠান রোজটেক সল্যুশনস লিমিটেডের সাথে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। এই অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য কাজের সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ইউসিবিডি।

রাজধানীর গুলশানে অবস্থিত ইউসিবিডি ক্যাম্পাসে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এমওইউ -তে ইউসিবিডির পক্ষে প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার কিংশুক গুপ্ত এবং রোজটেক সল্যুশনস লিমিটেডের পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক মো. ইমরান হোসেন স্বাক্ষর করেন। অনুষ্ঠানে রোজটেক সল্যুশনসের পরিচালক শরীফ হোসেন ও চেয়ারম্যান নাফিস মোস্তফাসহ প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই অংশীদারিত্বের মাধ্যমে ইউসিবিডির শিক্ষার্থীরা ইন্টার্নশিপের সুযোগ, চাকরি প্রাপ্তিতে সহায়তা, পেশাগত প্রশিক্ষণ, শিল্পখাতভিত্তিক জ্ঞান বিনিময় সেশন এবং বৈশ্বিক প্রতিষ্ঠানের চলমান এআই প্রকল্পে হাতে-কলমে কাজ করার সুযোগ পাবেন। অভিজ্ঞ পেশাজীবীদের সাথে কাজ করার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনের বাস্তবতা সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করবেন এবং আইটি শিল্পখাতে নিজেদের প্রত্যাশিত অবস্থান তৈরির ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবেন।

এ অংশীদারিত্ব নিয়ে কিংশুক গুপ্ত বলেন, “ইউসিবিডিতে আমাদের মূল লক্ষ্য হল অ্যাকাডেমিক শিক্ষাকে শিল্পখাতের প্রত্যাশার সঙ্গে সংযুক্ত করা। রোজটেক সল্যুশনস লিমিটেডের সাথে অংশীদারিত্ব শিক্ষার্থীদের বর্তমানের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে সফল হতে প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনে প্রস্তুত করার ক্ষেত্রে আমাদের অঙ্গীকারকে আরও জোরালো করেছে।”

এ বিষয়ে মো. ইমরান হোসেন বলেন, “ইউসিবিডির সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। এই অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষার্থীরা এন্টারপ্রাইজ মানের এআই পণ্য নিয়ে হাতে-কলমে কাজ করার বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন এবং তাদের পেশাগত উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ব্যবহারিক দক্ষতায় নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারবেন।”

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img