Tuesday, October 6, 2026
spot_img
Homeঅটোমোবাইলসবিডিকম ও মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিডিকম ও মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ব্যক্তিগত কিংবা বাণিজ্যিক যেকোনো গাড়ির প্রিমিয়াম সার্ভিসিংয়ের পাশাপাশি এবার মিলবে ওয়ার্ল্ড-ক্লাস ভেহিকল ট্র্যাকিং ও সিকিউরিটি সলিউশন।

গাড়ির মালিকদের জন্য প্রিমিয়াম সার্ভিসিং ও মেইনটেন্যান্স নিশ্চিত করার পাশাপাশি গাড়ির নিরাপত্তা এবং ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর করতে দেশের ভেহিকেল ট্র্যাকিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘বিডিকম অনলাইন লিমিটেড’-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির মাধ্যমে ব্যক্তিগত কিংবা কর্পোরেট গাড়ির মালিকরা একই সঙ্গে প্রিমিয়াম সার্ভিসিং এর সাথে বিশ্বমানের ভেহিকেল ট্র্যাকিং এবং সিকিউরিটি সলুয়েশন পাবেন একই প্ল্যাফর্মে।

চুক্তির আওতায় মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের গ্রাহকেরা বিশেষ সুবিধায় ‘বিডিকম স্মার্টট্র্যাকার’ ইনস্টল করার সুযোগ পাবেন। একইভাবে, বিডিকম স্মার্টট্র্যাকারের বর্তমান গ্রাহকেরা মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপে নির্ধারিত সার্ভিসিং সুবিধা ও বিশেষ ডিসকাউন্ট বা ছাড় উপভোগ করতে পারবেন।

গত ২৮ সেপ্টেম্বর ২০২৬, বিডিকম অনলাইন লিমিটেডের প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বিডিকম অনলাইন লিমিটেডের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব এস এম কামরুজ্জামান এবং সিনিয়র ম্যানেজার জনাব আহমেদ ফজলে সোবহানী। অন্যদিকে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের পক্ষে স্বাক্ষর করেন এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব মাসুদ করিম চৌধুরী এবং জনাব নুরুল আমিন রাহাদ।

এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিডিকম অনলাইন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল) মোহাম্মদ নজরুল ইসলাম ও চিফ মার্কেটিং অফিসার (সিএমও) বিপুল রঞ্জন সাহাসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img