Monday, September 28, 2026
spot_img
Homeটেলিকমবাংলালিংক মোবাইল সেবা নিয়ে এলো চ্যাটজিপিটিতে

বাংলালিংক মোবাইল সেবা নিয়ে এলো চ্যাটজিপিটিতে

গ্রাহকদের প্রয়োজনীয় বিভিন্ন মোবাইল সেবা এখন চ্যাটজিপিটিতে নিয়ে এসেছে বাংলালিংক। দেশের প্রথম মোবাইল অপারেটর হিসেবে গ্রাহকদের জন্য এ সুবিধা চালু করেছে প্রতিষ্ঠানটি। ফলে চ্যাটজিপিটিতে প্রম্পট দিয়ে বা স্বাভাবিক কথোপকথনের মাধ্যমেই এসব সেবা নিতে পারবেন বাংলালিংকের গ্রাহকেরা।

‘বাংলালিংক জিপিটি’ নামের এ সুবিধার মাধ্যমে মোবাইল ব্যালেন্স চেক করা, ব্যবহারের জন্য উপযুক্ত প্যাক খুঁজে পাওয়া, রোমিং সেবার অবস্থা জানা কিংবা অন্যান্য ডিজিটাল সেবা নেওয়া যাবে। এসব সেবার জন্য তাই আলাদা আলাদা অ্যাপ বা ওয়েবসাইটে যেতে হবে না।

বাংলালিংক ডিজিটালের তৈরি এ সেবা এখন সারা দেশে বাংলালিংকের গ্রাহকদের জন্য চালু হয়েছে। চ্যাটজিপিটির জিপিটি বিভাগে ‘বাংলালিংক জিপিটি” পাওয়া যাবে। সেখানে সাধারণ কথাবার্তার মতো করেই প্রশ্ন করে প্রয়োজনীয় সেবা নেওয়া যাবে।

গ্রাহকের প্রয়োজন ও ব্যবহারের ধরন অনুযায়ী উপযুক্ত প্যাক কোনটি সে বিষয়ে পরামর্শ দেবে ‘বাংলালিংক জিপিটি’। যেমন, সিনেমা দেখার জন্য উপযুক্ত প্যাকটি কোনটি তা জানতে চাইলে সে অনুযায়ী পরামর্শ পাওয়া দেবে এটি। পাশাপাশি মোবাইল ব্যালেন্স, মিনিট কিংবা ডেটার পরিমাণও চেক করতে পারবেন গ্রাহকেরা। রোমিং সেবা চালু বা বন্ধ করা যাবে একই চ্যাট থেকে। যেসব সেবা কিনতে হয়, সেগুলোর পেমেন্ট করা যাবে বাংলালিংকের পেমেন্ট পোর্টালের মাধ্যমে।

এ প্রসঙ্গে বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স কর্মকর্তা তাইমুর রহমান বলেন, “আমাদের দৈনন্দিন জীবনে এআইয়ের ব্যবহার প্রতিনিয়তই বাড়ছে। আর এর ধারাবাহিকতায়, বাড়ছে গ্রাহকদের প্রত্যাশা। বাংলালিংকে আমরা মনে করি, গ্রাহকদের প্রত্যাশা অনুযায়ী মোবাইল সেবা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হওয়া প্রয়োজন। দেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে আমরা চ্যাটজিপিটিতে মোবাইল সেবা নিয়ে এসেছি। ফলে, এখন আমাদের গ্রাহকেরা তাদের পরিচিত প্ল্যাটফর্ম থেকে সহজেই প্রয়োজনীয় মোবাইল সেবা খুঁজে পাবেন, প্যাকেজ কিনতে পারবেন এবং সেবার ব্যবস্থাপনাও করতে পারবেন। প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্বাচ্ছন্দ্যপূর্ণ ও গ্রাহককেন্দ্রিক ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগ সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন।”

প্রযুক্তিকে কাজে লাগিয়ে দৈনন্দিন মোবাইল সেবা আরও সহজলভ্য করা বাংলালিংকের লক্ষ্য। এ বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে ‘বাংলালিংক জিপিটি’ চালু করা হয়েছে।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img