Tuesday, September 1, 2026
spot_img
Homeইভেন্টপাবজি মোবাইলে চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস

পাবজি মোবাইলে চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস

দেশের জনপ্রিয় ই-স্পোর্টস প্রতিযোগিতা ‘পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ (PMNC) বাংলাদেশ ২০২৬ ফল’ আসরের চ্যাম্পিয়ন হয়েছে এমআর ই-স্পোর্টস। ফাইনাল পর্বের ১২ রাউন্ডের লড়াই শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে তারা এবারের আসরের সেরা দল নির্বাচিত হয়। এবারের আয়োজনের অফিশিয়াল স্মার্টফোন পার্টনার ছিল গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স।

রাজশাহীর জেলা পরিষদ মিলনায়তনে ফাইনালের অফলাইন ম্যাচগুলো শুরু হলেও নেটওয়ার্ক জটিলতায় সূচিতে কিছুটা পরিবর্তন এনে ৩০ আগস্ট অনলাইনে শেষ দিনের ম্যাচগুলো সম্পন্ন হয়।

প্রতিযোগিতায় রানার আপ হয়েছে সিএমএফ ই-স্পোর্টস। তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে এওয়ান আরজি ই-স্পোর্টস ও ভিএভেকে সাইলেন্ট আর্মি। ফাইনাল পর্বে ব্যক্তিগত নৈপুণ্য দেখিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (এমভিপি) নির্বাচিত হয়েছেন এওয়ান আরজির গেমার রাউডি।

১০ লাখ টাকার প্রাইজ পুলের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল এমআর ই-স্পোর্টস পেয়েছে ৩ লাখ টাকা। রানার্স-আপ সিএমএফ ই-স্পোর্টস পেয়েছে দেড় লাখ টাকা। আর তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দল দুটি পেয়েছে যথাক্রমে ১ লাখ ও ৭০ হাজার টাকা। এ ছাড়া ফাইনালে অংশ নেওয়া বাকি ১২টি দলকেও অবস্থান অনুযায়ী প্রাইজমানির বাকি অংশ প্রদান করা হয়।

ইনফিনিক্সের অফিশিয়াল স্মার্টফোনে আয়োজিত এই টুর্নামেন্টের শীর্ষ চার দল এবার সরাসরি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে। তারা ‘২০২৬ পাবজি মোবাইল গ্লোবাল ওপেন (PMGO) সিজন ২ – সাউথ এশিয়া ফাইনালস’-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img