Thursday, July 2, 2026
spot_img
Homeগ্যাজেটসদেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন

দেশের বাজারে নিজেদের বহুল প্রতীক্ষিত ফোল্ডেবল স্মার্টফোন ‘অনার ম্যাজিক ভি৬’ আনছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি অনার। ব্র্যান্ডটির অন্যতম প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোনটি আগামী ৭ জুলাই বাজারে আসতে পারে।

আল্ট্রা-থিন এবং হালকা ওজনের ফোল্ডেবল ফোন ডিজাইনের জন্য অনার বিশ্বজুড়ে সমাদৃত। সেই ধারাবাহিকতায় তৈরি অনার ম্যাজিক ভি৬ বর্তমান বাজারের অন্যতম পাতলা ফোল্ডেবল স্মার্টফোনগুলোর একটি। একই সঙ্গে এতে রয়েছে তিন গুণ বেশি হিঞ্জ ডিউরেবিলিটি, যা ফোনটিকে আরও মজবুত ও দীর্ঘস্থায়ী করবে। ফোনটি আনফোল্ড অবস্থায় মাত্র ৪ মিলিমিটার এবং ফোল্ড অবস্থায় ৮ দশমিক ৭৫ মিলিমিটার পুরু। ওজন প্রায় ২১৯ গ্রাম। ফলে ফোল্ডেবল হলেও এটি ব্যবহার করা সাধারণ স্মার্টফোনের মতোই স্বাচ্ছন্দ্যপূর্ণ।

ডিভাইসটিতে রয়েছে ৬ হাজার ৬৬০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ক্ষমতার সিলিকন-কার্বন ব্যাটারি, যা মূলধারার ফোল্ডেবল স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম বড় ব্যাটারি। এতে ২৫ শতাংশ সিলিকন উপাদানসমৃদ্ধ নতুন প্রজন্মের ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে–যা ফোল্ডেবল স্মার্টফোনের এনার্জি ডেনসিটি খাতে নতুন মানদণ্ড স্থাপন করেছে।

অফিস ও দৈনন্দিন কাজকে আরও সহজ করতে স্মার্টফোনটিতে যুক্ত করা হয়েছে অনার-এআইভিত্তিক বিভিন্ন ফিচার। স্প্লিট-স্ক্রিনে একসঙ্গে একাধিক কাজ, ডকুমেন্ট পর্যালোচনা, ই-মেইল ম্যানেজমেন্ট, নোট নেওয়া, মিটিং সহায়তা এবং প্রেজেন্টেশন তৈরির সুবিধা মিলবে এতে।

এ ছাড়া অ্যাপল ইকোসিস্টেমের সঙ্গে সমন্বিত ব্যবহারের সুবিধাও থাকছে। ফলে আইফোন ও ম্যাকের সঙ্গে সহজে ফাইল আদান-প্রদান, ম্যাককে দ্বিতীয় স্ক্রিন হিসেবে ব্যবহার, আইক্লাউডে প্রবেশাধিকার এবং এয়ারপডস ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।

স্মার্টফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট এবং উন্নত এআই ক্যামেরা সিস্টেম। ফলে ব্যবহারকারীরা ফ্ল্যাগশিপ মানের পারফরম্যান্সের পাশাপাশি উন্নত এআইভিত্তিক ছবি তোলার সুবিধাও পাবেন।

উদ্ভাবনী নকশা ও প্রযুক্তিগত উৎকর্ষের স্বীকৃতি হিসেবে স্মার্টফোনটি ইতিমধ্যে বিশ্বব্যাপী ৭০টির বেশি পুরস্কার অর্জন করেছে।

ম্যাজিক ভি৬ উন্মোচন প্রসঙ্গে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, ‘অনার ম্যাজিক ভি৬-এ শক্তিশালী এআই সক্ষমতা ও স্মার্ট প্রোডাক্টিভিটি ফিচারের সমন্বয় করা হয়েছে, যা ব্যবহারকারীদের কাজের গতি ও দক্ষতা বাড়াবে। একই সঙ্গে আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ডিজাইনের কারণে এটি ব্যবহারেও স্বাচ্ছন্দ্য মিলবে। বাংলাদেশের গ্রাহকদের হাতে এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আধুনিক প্রযুক্তি ও উন্নত ফিচার সমৃদ্ধ এ ডিভাইস ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা।”

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img