Wednesday, May 20, 2026
spot_img
Homeপ্রযুক্তি খবরতরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ

তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ

তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাওয়ার দারুণ সব গল্প সবার সামনে তুলে ধরছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশ। এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ-এর সাথে যৌথভাবে ‘ক্যাপচার দ্য ফিউচার’ উদ্যোগের মাধ্যমে এই অনুপ্রেরণাদায়ী গল্পগুলো প্রকাশ করছে প্রতিষ্ঠানটি। মূলত তরুণদের মেধা, সৃজনশীলতা ও ইচ্ছাশক্তির ওপর ভর করে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার গল্পই এখানে ফুটিয়ে তোলা হচ্ছে।

এই আয়োজনে এসওএস চিলড্রেনস ভিলেজস বাংলাদেশের বেশ কয়েকজন স্বপ্নজয়ী তরুণের গল্প উঠে এসেছে, যাদের প্রত্যেকের রয়েছে নিজস্ব লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা। এই গল্পগুলোই মূলত বাংলাদেশের আগামী প্রজন্মের অদম্য সম্ভাবনার কথা মনে করিয়ে দেয়।

এদেরই একজন ১৩ বছর বয়সী ইশরাত জাহান, যার স্বপ্ন বড় হয়ে ডাক্তার  হওয়া এবং মানুষের সেবা করা। অন্যদিকে, ১৯ বছরের তরুণ সাঁতারু আবদুল্লাহ আল মাহি নিজের অদম্য চেষ্টায় বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা ওড়াতে চান। ফুটবলার হওয়ার স্বপ্ন বুকে লালন করছেন জুনায়েদ বাবু, যার লক্ষ্য একদিন জাতীয় স্তরে সাফল্য পাওয়া। আর সিনথিয়া আক্তার সুভা তার সৃজনশীলতা ও শিল্পমনস্কতা দিয়ে বাংলাদেশের গল্পগুলোকে সবার সামনে তুলে ধরার স্বপ্ন দেখছেন।

এই উদ্যোগটি নিয়ে ভিভো বাংলাদেশ জানায়, প্রতিটি শিশুরই বড় স্বপ্ন দেখার এবং নিজের মেধা প্রকাশের অধিকার রয়েছে। তরুণদের দৃঢ়তা, আশা এবং অদম্য ইচ্ছাশক্তির এই গল্পগুলো সবার সামনে তুলে ধরার মাধ্যমে সকলকে আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্পের সাথে নিজের স্বপ্নগুলো বাস্তবায়নে অনুপ্রাণিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

শুধু প্রযুক্তি সেবাই নয়, বরং তরুণদের ক্ষমতায়ন, সৃজনশীলতার বিকাশ এবং সমাজে ইতিবাচক প্রভাব রাখতেই ভিভোর এই বিশেষ প্রয়াস। আবেগময় ও অনুপ্রেরণাদায়ী এই গল্পগুলো ইতিমধ্যেই পাঠকদের মাঝে বেশ সাড়া ফেলেছে এবং প্রশংসিত হচ্ছে।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img