Sunday, September 13, 2026
spot_img
Homeইভেন্টঢাকায় ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু ১৭ সেপ্টেম্বর 

ঢাকায় ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু ১৭ সেপ্টেম্বর 

দেশের নিরাপত্তা, কর্মক্ষেত্রে সুরক্ষা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা আরও জোরদারের লক্ষ্যে আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর ২০২৬ ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২য় ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সপো-২০২৬ এবং অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ফায়ার এক্সপো-২০২৬।

দ্বিতীয়বারের মতো তিন দিনব্যাপী আয়োজিত ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সপো-২০২৬ এবং অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ফায়ার এক্সপো-২০২৬  প্রদর্শনী যৌথভাবে আয়োজন করছে দেশের প্রযুক্তিপণ্য সেবাদানকারী প্রতিষ্ঠান আই-স্টেশন লিমিটেড, তথ্যপ্রযুক্তি ব্যবসায়ীদের বাণিজ্যক সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। চলবে ১৯ সেপ্টেম্বর, শনিবার পর্যন্ত।

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও আই-স্টেশন লিমিটেড-এর আয়োজনে একই সঙ্গে অনুষ্ঠিতব্য এ দুটি আন্তর্জাতিক প্রদর্শনীতে নিরাপত্তা প্রযুক্তি, অগ্নিনিরাপত্তা, কর্মক্ষেত্রের নিরাপত্তা, জরুরি পরিস্থিতি মোকাবিলা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মান ও নীতিমালা অনুসরণের সর্বশেষ প্রযুক্তি ও সমাধান তুলে ধরা হবে।

আয়োজকরা জানিয়েছেন, তিন দিনব্যাপী এ আয়োজনে ১০টি দেশের প্রায় ১৫০টি শীর্ষস্থানীয় ব্র্যান্ড অংশ নেবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি প্রদর্শনীতে প্রায় ৫ হাজার ট্রেড ভিজিটরের সমাগম ঘটবে বলে প্রত্যাশা করছেন তারা।

আয়োজকদের মতে, বাংলাদেশের দ্রুত পরিবর্তনশীল নিরাপত্তা ও কর্মক্ষেত্রের সুরক্ষা খাতের জন্য এ প্রদর্শনী একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিলনমেলায় পরিণত হবে। এর মাধ্যমে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যবসায়িক যোগাযোগ ও প্রযুক্তি বিনিময়ের নতুন সুযোগ তৈরি হবে।

বিসিএস-এর সভাপতি জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর আগামীর জন্য শক্তিশালী ও আধুনিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বর্তমান সময়ে প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে নিরাপত্তাঝুঁকিও বাড়ছে। তাই ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।

তিনি আরও বলেন, এই প্রদর্শনীতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী পণ্য তুলে ধরবে। এর ফলে দর্শনার্থীরা নতুন প্রযুক্তি সম্পর্কে সরাসরি জানার এবং এর ব্যবহার ও সম্ভাবনা সম্পর্কে ধারণা নেওয়ার সুযোগ পাবেন।

আয়োজন নিয়ে আয়োজক প্রতিষ্ঠান আই-স্টেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মধু সুদন সাহা বলেন, ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সপো ২০২৬-এ নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থাপনার সর্বাধুনিক প্রযুক্তি ও পণ্য প্রদর্শিত হবে। এর মধ্যে থাকবে সার্ভেইল্যান্স ও মনিটরিং সিস্টেম, সাইবার সিকিউরিটি, অ্যাকসেস কন্ট্রোল, বায়োমেট্রিক প্রযুক্তি, সিকিউরিটি সফটওয়্যার, নেটওয়ার্কিং সুইচ, ডিজিটাল ভল্ট এবং সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন আধুনিক নিরাপত্তা সরঞ্জাম ও সমাধান।

তিনি বলেন, বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান ও অবকাঠামো ব্যবস্থাপনায় স্মার্ট ও সংযুক্ত প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। এই বাস্তবতায় প্রদর্শনীটি প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের আধুনিক নিরাপত্তা প্রযুক্তি সম্পর্কে জানার পাশাপাশি নিজেদের নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর ও শক্তিশালী করার সুযোগ তৈরি করবে। অন্যদিকে একই সঙ্গে অনুষ্ঠিতব্য অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ফায়ার এক্সপো ২০২৬-তে শিল্প ও কর্মক্ষেত্রের নিরাপত্তার বিভিন্ন আধুনিক সমাধান তুলে ধরা হবে।

এ প্রদর্শনীতে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই), ইন্ডাস্ট্রিয়াল সেফটি, ফায়ার ডিটেকশন ও প্রোটেকশন সিস্টেম, জরুরি পরিস্থিতি মোকাবিলা, ঝুঁকি ব্যবস্থাপনা, কর্মক্ষেত্রের স্বাস্থ্য ও নিরাপত্তা এবং আন্তর্জাতিক সেফটি ও কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড-সংক্রান্ত প্রযুক্তি ও পণ্য প্রদর্শিত হবে।

দেশে দ্রুত শিল্পায়ন, নগরায়ণ ও অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত থাকায় কর্মক্ষেত্রে নিরাপত্তা ও অগ্নিঝুঁকি মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ও কার্যকর ব্যবস্থাপনার গুরুত্বও দিন দিন বাড়ছে। এ প্রদর্শনী সেই প্রয়োজনীয়তা পূরণে শিল্পখাতের জন্য নতুন প্রযুক্তি ও সমাধান খুঁজে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

শিল্পখাত ও প্রযুক্তির মধ্যে তৈরি হবে নতুন সংযোগ
দেশি-বিদেশি শীর্ষস্থানীয় ব্র্যান্ডের অংশগ্রহণে আয়োজিত এ দুটি প্রদর্শনীতে প্রস্তুতকারক প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী, ডিস্ট্রিবিউটর, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সেফটি প্রফেশনাল, ব্যবসায়ী, সিদ্ধান্ত গ্রহণকারী এবং সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের মধ্যে সরাসরি যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক তৈরির সুযোগ সৃষ্টি হবে।

আয়োজকরা জানিয়েছেন, শুধু পণ্য প্রদর্শন নয়, আয়োজনে নিরাপত্তা, কর্মক্ষেত্রের সুরক্ষা, প্রযুক্তির ব্যবহার এবং শিল্পখাতের ভবিষ্যৎ নিয়ে দুটি সেমিনার অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে প্রযুক্তির সুরক্ষা বিশেষজ্ঞ ও সুরক্ষা খাত সংশ্লিষ্টদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, ব্যবসায়িক নেটওয়ার্কিং এবং কার্যকর সহযোগিতার সুযোগ তৈরি হবে।

প্রদর্শনীতে আগত দর্শনার্থীরা সর্বশেষ প্রযুক্তি ও উদ্ভাবন সরাসরি দেখার পাশাপাশি নিরাপত্তা ও সেফটি খাতের পরিবর্তনশীল প্রবণতা সম্পর্কে জানতে পারবেন। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলো কীভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরও নিরাপদ, সুরক্ষিত ও ঝুঁকিমুক্ত কর্মপরিবেশ এবং জীবনযাপন নিশ্চিত করতে পারে, সে সম্পর্কেও বাস্তবভিত্তিক ধারণা পাবেন।

বিনামূল্যে দুটি প্রদর্শনীতে অংশগ্রহণ করা যাবে। আগ্রহীকে প্রদর্শনীতে অংশ নিতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সপো ২০২৬তে অংশ নিতে রেজিস্ট্রেশন করা যাবে  https://shorturl.at/oIL45  এই লিংকে। আর অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ফায়ার এক্সপো-২০২৬তে অংশ নিতে রেজিস্ট্রেশন করা যাবে https://shorturl.at/7Zcx5 এই লিংকে।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img