Sunday, March 8, 2026
spot_img
Homeপ্রযুক্তি খবরক্লাউড ওয়ার্কলোড সিকিউরিটিতে এআই ফিচার যুক্ত করল ক্যাসপারস্কি

ক্লাউড ওয়ার্কলোড সিকিউরিটিতে এআই ফিচার যুক্ত করল ক্যাসপারস্কি

ক্লাউডভিত্তিক সুরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করতে এআই-চালিত নতুন ফিচার যুক্ত করেছে গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। সর্বশেষ আপডেটে ‘ক্যাসপারস্কি কনটেইনার সিকিউরিটি’ (কেসিএস)-তে ওপেনএআই এপিআই সংযুক্ত করা হয়েছে, যার ফলে প্রডাক্টে নতুন অ্যাডভান্স প্রো লাইসেন্স যুক্ত হয়েছে। এই নতুন সুবিধার মাধ্যমে শনাক্ত হওয়া নিরাপত্তা দুর্বলতা ও সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে স্বয়ংক্রিয়ভাবে প্রাসঙ্গিক ব্যাখ্যা পাওয়া যাবে। এতে তদন্ত প্রক্রিয়া দ্রুত হবে, জ্ঞানের ঘাটতি কমবে এবং নিরাপত্তা টিম দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে।

আধুনিক ডেভওপস ও হাইব্রিড ক্লাউড পরিবেশের জন্য তৈরি ক্যাসপারস্কি ক্লাউড ওয়ার্কলোড সিকিউরিটি (সিডব্লিউএস) বিভিন্ন ওয়ার্কলোড, কুবেরনেটিস ক্লাস্টার এবং ক্লাউড প্ল্যাটফর্মের ওপর কেন্দ্রীয়ভাবে নজরদারি নিশ্চিত করে। একই সঙ্গে এটি রানটাইম সুরক্ষা, ‘শিফট-লেফট’ নিরাপত্তা পদ্ধতি এবং বিভিন্ন নিয়ন্ত্রক মানদণ্ড মেনে চলতেও সহায়তা করে।

নতুন আপডেটের ফলে কনটেইনার ইমেজ স্ক্যানিংয়ের ফলাফল এখন তৃতীয় পক্ষের ভাষা মডেল (এলএলএম) ব্যবহার করে তৈরি স্বয়ংক্রিয় ব্যাখ্যা ও ঝুঁকি বিশ্লেষণের মাধ্যমে আরও সমৃদ্ধ হবে। ফলে জটিল প্রযুক্তিগত তথ্য সহজে বোঝা যাবে এবং নিরাপত্তা দল দ্রুত ঝুঁকি অগ্রাধিকার নির্ধারণ করে সমাধান করতে পারবে।

নতুন আপডেটের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো এখন কনটেইনার ইমেজ স্ক্যানিংয়ের ফলাফলকে আরও তথ্যসমৃদ্ধ করতে পারবে। ওপেনএআই এপিআই-এর মাধ্যমে সংযুক্ত তৃতীয় পক্ষের বড় ভাষা মডেল (এলএলএম) ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে দুর্বলতা ও সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে ব্যাখ্যা ও প্রাসঙ্গিক তথ্য তৈরি করা হবে। এর ফলে জটিল প্রযুক্তিগত স্ক্যান ডেটা সহজে বোঝা যায় এমন কার্যকর তথ্য বা ইনসাইটে রূপান্তরিত হবে। এতে নিরাপত্তা টিম দ্রুত কোন ঝুঁকির সমাধান আগে করা প্রয়োজন তা নির্ধারণ করতে পারবে এবং সামগ্রিক নিরাপত্তা কার্যক্রম আরও সহজ ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

নতুন আপডেটে আরও যুক্ত করা হয়েছে, সিঙ্গেল সাইন-অন (এসএসও) ইন্টিগ্রেশন এবং মাল্টি-ডোমেইন অ্যাকটিভ ডিরেক্টরি সাপোর্ট, যা বড় পরিসরে সিস্টেমটি সহজে স্থাপন ও পরিচালনা করতে সহায়তা করবে। পারফরম্যান্স উন্নত করতে ক্যাসপারস্কি ক্লাউড ওয়ার্কলোড সিকিউরিটি (সিডব্লিউএস)-এ ইমেজ স্ক্যানিং প্রক্রিয়াও আরও দক্ষ করা হয়েছে। এখন প্রয়োজন হলে অতিরিক্ত বড় ইমেজ স্ক্যান এড়িয়ে যাওয়া যাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে একই ইমেজ পুনরায় স্ক্যান করা হবে না। এছাড়া নিরাপত্তা নীতিমালা ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানো হয়েছে এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে ইউএক্স/ইউআই-তেও আপডেট আনা হয়েছে। এর ফলে ওয়ার্কলোড সুরক্ষা এবং নিরাপত্তা নীতিমালা পরিচালনা আরও সহজ ও কার্যকর হবে।

নতুন রিলিজে ‘লাইট এজেন্ট’ কম্পোনেন্টও আপডেট করা হয়েছে, যেখানে সর্বশেষ ক্যাসপারস্কি এন্ডপয়েন্ট সিকিউরিটি ফর উইন্ডোস (সংস্করণ ১২.১২) এবং ক্যাসপারস্কি এন্ডপয়েন্ট সিকিউরিটি ফর লিনাক্স(সংস্করণ ১২.৪) ব্যবহার করা হয়েছে। এর ফলে সামগ্রিক নিরাপত্তা ও সিস্টেম ইন্টিগ্রেশনের সক্ষমতা আরও উন্নত হয়েছে।

ক্যাসপারস্কির ক্লাউড ও নেটওয়ার্ক সিকিউরিটির সিনিয়র প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার অ্যান্টন রুসাকভ-রুদেঙ্কো বলেন, “বিভিন্ন শিল্পখাতে এআই ব্যবহারের গতি বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানগুলো ক্রমেই কনটেইনারভিত্তিক পরিবেশের ওপর নির্ভরশীল হয়ে উঠছে। এতে নিরাপত্তা টিমের ওপরও বাড়তি চাপ তৈরি হচ্ছে। এই চাপ কমাতে আমরা ক্যাসপারস্কি ক্লাউড ওয়ার্কলোড সিকিউরিটিতে এআই ইন্টিগ্রেশন যুক্ত করেছি। এর মাধ্যমে সাইবার নিরাপত্তা পেশাজীবীরা বিশেষ করে যারা কনটেইনার সিকিউরিটিতে নতুন অথবা সম্ভাব্য ঝুঁকি ও দুর্বলতা সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পেয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন। পারফরম্যান্স উন্নয়ন ও বাড়তি ইন্টিগ্রেশন সুবিধার সঙ্গে মিলিয়ে এই সলিউশন প্রতিষ্ঠানগুলোকে ক্লাউড পরিবেশ আরও কার্যকরভাবে সুরক্ষিত রাখতে এবং একই সঙ্গে তাদের কার্যক্রমের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে।”

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img