Monday, March 16, 2026
spot_img
Homeপ্রযুক্তি খবরবিডিটিকেটসে পাওয়া যাচ্ছে সৌদিয়া বাসের টিকেট

বিডিটিকেটসে পাওয়া যাচ্ছে সৌদিয়া বাসের টিকেট

ই-টিকেটিং প্ল্যাটফর্ম বিডিটিকেটস যুক্ত হলো দেশের জনপ্রিয় বাস সার্ভিস সৌদিয়া কোচ সার্ভিস। এর ফলে বাস কাউন্টারে লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই ঘরে বসে অনলাইনে খুব সহজে সৌদিয়ার টিকেট কাটতে পারবেন যাত্রীরা।

দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন রুটে যাত্রীসেবা দিয়ে আসছে সৌদিয়া। যাত্রীসেবায় আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে ওঠা সৌদিয়া কোচ সার্ভিসের বাসগুলো বিভিন্ন রুটে নিয়মিত চলাচল করছে। কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রাঙ্গামাটি, বান্দরবান ও বেনাপোল রুটে যাতায়াতে যাত্রীদের পছন্দের শীর্ষে আছে সৌদিয়ার বাস।

বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সার্ভিস চার্জ থাকলেও বিডিটিকেটসে কোনো সার্ভিস চার্জ নেই। তাই সৌদিয়ার যাত্রীরা নির্ধারিত দামেই টিকেট কিনতে পারবেন কোনো রকম বাড়তি চার্জ ছাড়াই।

এ বিষয়ে বিডিটিকেটসের হেড অব ক্যাম্পেইন শাফায়েত শাহনূর বলেন, “আমরা গ্রাহকসেবায় সদা সচেষ্ট। দেশের অন্যতম জনপ্রিয় বাস অপারেটর সৌদিয়া আমাদের প্ল্যাটফর্মে আসা ছিল সময়ের দাবি। নতুন এই সংযোজন শুধু আসন্ন রমজান বা ঈদ নয় বরং বছরজুড়ে বাস টিকেট কেনা ও ভ্রমণ পরিকল্পনায় গ্রাহকদের সময় ও শ্রমের অপচয় কমাতে সহায়ক ভূমিকা রাখবে।”

সৌদিয়া বাসে বরাবরের মতই থাকছে লাক্সারিয়াস সব সার্ভিস। এতে আছে এসি বাসে ফ্রি সেট মেনু সুবিধা, যা যে কোনো লং রুটের যাত্রায় যোগ করে বাড়তি স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টি। সৌদিয়ার এসি ও নন-এসি দুই ধরনের কোচেই রয়েছে মার্সিডিজ-বেঞ্জ বাসের আরামদায়ক ভ্রমণ সুবিধা।

বিডিটিকেটস (bdtickets) অ্যাপের মাধ্যমে মাত্র কয়েক মিনিটের মধ্যে কাটা যাবে সৌদিয়ার বাস টিকেট। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বিডিটিকেটসের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে (www.bdtickets.com)। এছাড়া ১৬৪৬০ নম্বরে কল করে সপ্তাহের সাত দিনই পাওয়া যাচ্ছে প্রয়োজনীয় সহায়তা।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img