Thursday, September 24, 2026
spot_img
Homeগ্যাজেটসনতুন প্রজন্মের নতুন ফ্ল্যাগশিপ: হেলিও ১১০

নতুন প্রজন্মের নতুন ফ্ল্যাগশিপ: হেলিও ১১০

মোবাইল ফোন এখন শুধু মানুষের যোগাযোগের উপকরণই নয়, এটি এখন মানুষের দৈনন্দিন চাহিদা; কাজ, বিনোদন এবং নতুন কিছু করার বা বানানোর একটি উপযুক্ত মাধ্যম। এছাড়া দৈনন্দিন জীবনের অসংখ্য প্রয়োজনের সঙ্গে এটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই এখন প্রায় সবাই একটি উচ্চমানের বা ফ্ল্যাগশিপ ফোন ব্যবহার করার প্রয়োজন অনুভব করে। কিন্তু ঠিক এই মুহূর্তে স্টোরেজের পাশাপাশি মোবাইল ডিভাইসের অন্যান্য যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ায় ফ্ল্যাগশিপ পর্যায়ের ফোনগুলো সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। ঠিক এমন সময়ই বাজারে হেলিও মোবাইল তাদের পণ্যের তালিকায় নতুন একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে এসেছে। যেখানে প্রিমিয়াম নকশা, অ্যামোলেড ডিসপ্লে, শক্তিশালী পারফরম্যান্স, বড় ব্যাটারি এবং স্মার্ট ফিচারের মাধ্যমে তৈরি করা হয়েছে একটি পরিপূর্ণ ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা—হেলিও ১১০!

এই স্মার্টফোনটির সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো এর নকশা। থ্রিডি ডুয়াল কার্ভড ডিজাইনের পাশাপাশি ফোনটির পাতলা গঠন এবং আরামদায়ক গ্রিপ ফোনটিকে শুধু প্রিমিয়াম লুকই দেয়নি, হাতে ধরার অনুভূতিতেও দেবে প্রিমিয়াম অনুভূতি। পিইউ লেদার এবং পলিকার্বোনেটের সংমিশ্রণে তৈরি এই ফোনটির রয়েছে ফ্লেম অরেঞ্জ এবং নেভি ব্লু—দুটি রঙের সংস্করণ।

নকশার পরে ফোনটির আরও একটি বিশেষত্ব হলো এর রিয়ার ভিউ ডিসপ্লে। ফোনের পেছনের এই ছোট্ট ডিসপ্লেটি শুধু দেখানোর জন্য দেওয়া হয়নি; এর মাধ্যমে ভলিউম পরিবর্তনের দৃশ্যমান প্রতিক্রিয়া, নোটিফিকেশন, সময় ও তারিখ এবং লেখা ও ইমোজি দেখার সুবিধাও পাওয়া যাচ্ছে। তাই এই ফোনের পেছনের অংশটিও ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগের একটি সহজ মাধ্যম হিসেবে কাজ করতে পারবে।

হেলিও ১১০-এ রয়েছে ৬.৬৭ ইঞ্চির থ্রিডি ডুয়াল কার্ভড অ্যামোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজ্যুলেশন ১০৮০×২৪০০ পিক্সেল, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০-বিট কালার ডেপথ কনটেন্টকে করবে আরও প্রাণবন্ত ও সাবলীল। ১০০০ নিটস সর্বোচ্চ উজ্জ্বলতার কারণে বাইরের উজ্জ্বল পরিবেশেও স্ক্রিনে কনটেন্ট দেখার অভিজ্ঞতা হবে আরও স্বচ্ছন্দ।

শুধু চোখ ধাঁধানো ভিজ্যুয়াল নয়, দীর্ঘসময় ব্যবহারের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। যার কারণে ফ্লিকার-ফ্রি প্রযুক্তি, ইন্টেলিজেন্ট ডিমিং, সার্কাডিয়ান রিদম স্লিপ কেয়ার এবং আই কেয়ারের মতো ফিচার দেওয়া হয়েছে, যাতে দীর্ঘসময় ফোন ব্যবহার করলেও চোখের ওপর চাপ কম থাকে।

হেলিও ১১০-এর পারফরম্যান্সে রয়েছে মিডিয়াটেক হেলিও জি২০০ চিপসেট। ৬ ন্যানোমিটার আর্কিটেকচারের অক্টা-কোর প্রসেসর এবং ১১০০ মেগাহার্টজ জিপিইউ রয়েছে ফোনটিতে। দৈনন্দিন মাল্টিটাস্কিং, দ্রুত অ্যাপ চালু করা এবং গেমিংয়ের জন্য তৈরি করা হয়েছে এই স্মার্টফোনটিকে। এলপিডিডিআর৪এক্স র‍্যাম ও দ্রুতগতির ইউএমসিপি মেমোরির কারণে হেলিও ১১০ খুব দ্রুত ডেটা অ্যাক্সেস করতে পারবে, পাশাপাশি নিশ্চিত করবে স্মুথ মাল্টিটাস্কিং এবং নিরবচ্ছিন্ন পারফরম্যান্স।

হেলিও ১১০-এ আছে ৮ জিবি র‍্যাম, যা এক্সটেন্ডেড র‍্যাম ব্যবহারের মাধ্যমে ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। সঙ্গে ১২৮ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ থাকায় অ্যাপ, ছবি, ভিডিও এবং প্রয়োজনীয় ফাইল রাখার জন্য পাওয়া যাবে পর্যাপ্ত জায়গা।

ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা শুধু পারফরম্যান্স দিয়ে সম্পূর্ণ হয় না; সেই পারফরম্যান্স দীর্ঘসময় ধরে ব্যবহার করার সক্ষমতাও গুরুত্বপূর্ণ। হেলিও ১১০-এ রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের উচ্চ ঘনত্বের ব্যাটারি, যার সঙ্গে রয়েছে ৪৫ ওয়াটের দ্রুত চার্জিং ব্যবস্থা। অর্থাৎ দীর্ঘসময় গেমিং, স্ট্রিমিং, ব্রাউজিং কিংবা কাজ করার পরও দ্রুত চার্জিংয়ের মাধ্যমে আবার ব্যবহারে ফিরে আসা সহজ হবে। ফোনের বক্সেই পাওয়া যাবে ৪৫ ওয়াটের চার্জার, যা দিয়ে মাত্র ৩৫ মিনিটেই ৫০ শতাংশ চার্জ হবে।

ছবি তোলার ক্ষেত্রে হেলিও ১১০-এর মূল আকর্ষণ ৬৪ মেগাপিক্সেলের আইএমএক্স ক্যামেরা, যেখানে রয়েছে ইআইএস সাপোর্ট। ইআইএসের মাধ্যমে চলমান অবস্থায় ছবি বা ভিডিও ধারণের সময় ক্যামেরার কাঁপুনি কমিয়ে আরও স্থির ফুটেজ পাওয়া যায়। এর সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, যা কাছের বস্তুর সূক্ষ্ম বিবরণ ধারণের জন্য ব্যবহার করা হয়।

শুধু প্রচলিত ফটোগ্রাফি নয়, হেলিও ১১০-এ রয়েছে লাইভ ফটো, ডুয়াল-ভিউ ভিডিও, স্পোর্টস মোড, ডকুমেন্ট কারেকশন এবং স্মার্ট গ্রুপ ফটোর মতো বেশ কিছু সৃজনশীল ক্যামেরা ফিচার। বিশেষ করে ডুয়াল-ভিউ ভিডিওর মাধ্যমে একই সময়ে সামনে এবং পেছনের দৃশ্য ধারণ করা যায়—যা ভ্রমণভিত্তিক কনটেন্ট, রিঅ্যাকশন ভিডিও কিংবা দৈনন্দিন গল্প বলাকে আরও সৃজনশীল করে তুলতে পারে।

সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা উচ্চ রেজ্যুলেশনের সেলফি ধারণের পাশাপাশি পোর্ট্রেট ও বিউটি ফিচারের মাধ্যমে আরও পরিশীলিত সেলফি অভিজ্ঞতা দিতে পারে।

এনএফসি, ইনফ্রারেড রিমোট, ইন্টেলিজেন্ট নয়েজ রিডাকশন এবং ডুয়াল স্পিকারের মতো বিশেষ ফিচারগুলো হেলিও ১১০-এর দৈনন্দিন ব্যবহারকে আরও সহজ করে দেবে।

কলের সময় ইন্টেলিজেন্ট নয়েজ রিডাকশন আশপাশের শব্দ কমিয়ে কণ্ঠের স্বচ্ছতা বাড়ানোর চেষ্টা করে। আর ওপরের ও নিচের—দুটি স্পিকারের সমন্বয়ে তৈরি ডুয়াল-স্পিকার সেটআপ মাল্টিমিডিয়া কনটেন্ট আরও উপভোগ্য করে তোলে।

স্থায়িত্বের দিকেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এই স্মার্টফোনটিতে। ধুলাবালি ও পানির ছিটা থেকে সুরক্ষার জন্য রয়েছে আইপি৬৪ রেটিং এবং ফোনের বডিতে দেওয়া হয়েছে আয়রন গার্ড সুরক্ষা। ফলে ১ মিটার উচ্চতা থেকে ফোনটি পড়ে গেলেও আঁচড় পড়া বা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমিয়ে দেবে।

দ্রুত আনলকের জন্য ফোনটিতে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক ব্যবস্থা। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু ফিচার, যেমন—জাইরোস্কোপ, কম্পাস ইত্যাদি। অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলবে হেলিও ১১০ স্মার্টফোনটি। ভবিষ্যতে গ্রাহকরা অ্যান্ড্রয়েড ১৭-এ আপডেট করে নিতে পারবেন।

হেলিও ১১০ ফোনটির কোনো একক ফিচার নয়, বরং থ্রিডি ডুয়াল কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক জি২০০, ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা, ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারি, ৪৫ ওয়াটের দ্রুত চার্জিং, রিয়ার ভিউ ডিসপ্লে, এনএফসি ও আইআর রিমোট—সবকিছুর সমন্বয়ে তৈরি হয়েছে এই অসাধারণ ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা!

এছাড়াও হেলিও ১১০-এর সঙ্গে পাওয়া যাবে গ্রামীণফোনের বান্ডেল অফার।

এত এত ব্যতিক্রমী ফিচার থাকা সত্ত্বেও হেলিও মোবাইল এই স্মার্টফোনটির দাম রেখেছে মানুষের হাতের নাগালের মধ্যেই, যা এই মুহূর্তে বাংলাদেশের বাজারে অন্য কোনো হ্যান্ডসেট ব্র্যান্ড দিতে পারছে না। হেলিও ১১০ পাওয়া যাবে মাত্র ২৬ হাজার ৯৯৯ টাকায় এবং এর সঙ্গে থাকবে ১৫ মাসের সার্ভিস ওয়ারেন্টি।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img