Tuesday, September 15, 2026
spot_img
Homeগ্যাজেটসস্মার্ট লুক আর প্রিমিয়াম ভাইবে ভিভো ভি৮০ লাইট

স্মার্ট লুক আর প্রিমিয়াম ভাইবে ভিভো ভি৮০ লাইট

সকালের শুরুতেই ব্যস্ত হয়ে পড়ে দিন। অফিসে যাওয়া, মিটিং, ইমেইলের উত্তর দেওয়া থেকে শুরু করে নানা কাজ চলে সারাদিন। আবার দিনের শেষে কফির আড্ডা কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটানো। কাজ হোক বা অবসর, সব সময়ের সঙ্গে মানিয়ে নিতে প্রয়োজন এমন একটি স্মার্টফোন, যা হয়ে উঠবে প্রতিদিনের সহজ সঙ্গী। আর সেই জায়গায় ভিভো ভি৮০ লাইট ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে একটি স্টাইলিশ দৈনন্দিন সঙ্গী হিসেবে।

কার্ভড ডিসপ্লে, ইজি গ্রিপ

দৈনন্দিন ব্যবহারে স্বাচ্ছন্দ্যের জন্য ভিভো ভি৮০ লাইটে রয়েছে সেগমেন্টের একমাত্র ডুয়াল-কার্ভড ডিসপ্লে, স্লিম ইউনিবডি ডিজাইন ও ইজি গ্রিপ। অফিসের ব্যস্ততা কিংবা অবসরে স্ক্রলিং সবকিছুতেই স্মার্টফোনটি দেয় সহজ ও স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা।

স্কাইলাইন ক্যামেরার ডিজাইন

ভিভো ভি৮০ লাইটে সবার নজর কাড়ে আড়াআড়ি বিন্যাসের স্বতন্ত্র স্কাইলাইন ক্যামেরা ডিজাইন। সিল্ক হোয়াইটে মার্জিত লুক আর স্যাফায়ার ব্লুতে আকর্ষণীয় নীল আভা ফোনটির সামগ্রিক ডিজাইনে যোগ করেছে আলাদা মাত্রা।

মাল্টিটাস্কিংয়ে একদম স্মুথ

মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো চিপসেট, ৪ ন্যানোমিটারের ৮-কোর প্রসেসর ও ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যাম থাকায় ভিভো ভি৮০ লাইটে একসঙ্গে ২৫টি পর্যন্ত অ্যাপ চালু রাখা যায়। অরিজিনওএস ৬-এ রয়েছে এআই ক্রিয়েশন, এআই ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, সার্কেল টু সার্চ ও এআই ক্যাপশন, যা দৈনন্দিন কাজে বাড়তি সুবিধা দেয়। সঙ্গে ৩ জেনারেশনের ওএস আপডেট ও ৫ বছরের সিকিউরিটি প্যাচ থাকায় দীর্ঘমেয়াদে পাওয়া যায় স্মুথ পারফরম্যান্স।

বিশেষ মুহূর্ত হোক ক্যামেরাবন্দি

প্রতিদিনের মুহূর্তগুলো ফ্রেমবন্দি করতে ভিভো ভি৮০ লাইটে রয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সন্ধ্যার আড্ডায় বা ক্যান্ডেল লাইট ডিনারে, কম আলোতেও ৫০ মেগাপিক্সেল সনি ক্লিয়ার নাইট পোর্ট্রেট ক্যামেরা ধরে রাখে ছবির ডিটেইল ও ন্যাচারাল উজ্জ্বলতা।

বৃষ্টি-ধুলোয় বাড়তি সুরক্ষা

দৈনন্দিন ব্যবহারে হঠাৎ বৃষ্টি বা ধুলোময় পরিবেশে ফোনকে সুরক্ষিত রাখতে ভিভো ভি৮০ লাইটে রয়েছে ফ্ল্যাগশিপ-গ্রেড আইপি৬৮ ও আইপি৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স। ফলে বৃষ্টি বা ধুলোর মধ্যেও ফোনটি থাকে সুরক্ষিত।

দিনভর ব্যাটারি ব্যাকআপ

ভিভো ভি৮০ লাইটের ৭০৫০ এমএএইচের ব্লুভোল্ট ব্যাটারি ভিডিও প্লেব্যাকে দেয় ২২ ঘণ্টারও বেশি এবং ফোরজি কলে ৫৮ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ। এতে আছে বাইপাস চার্জিং সুবিধা। পাশাপাশি, আছে ব্যাটারি লাইফ এক্সটেন্ডার, যা প্রয়োজনের সময় দেয় অতিরিক্ত ৪ মিনিট পর্যন্ত ব্যাকআপ।

কাজ থেকে অবসর, ব্যস্ততা থেকে বিনোদন সবকিছুর সঙ্গে তাল মিলিয়ে স্মার্ট ফিচার, স্টাইলিশ ডিজাইন ও নির্ভরযোগ্য পারফরম্যান্সের সমন্বয়ে ভিভো ভি৮০ লাইট হয়ে ওঠে আধুনিক লাইফস্টাইলের উপযুক্ত সঙ্গী।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img