Monday, July 13, 2026
spot_img
Homeটেক ফ্যাশনডি-৮ হালাল এক্সপোতে ইল্লিয়ীন

ডি-৮ হালাল এক্সপোতে ইল্লিয়ীন

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ‘ডি-৮ হালাল এক্সপো ২০২৬’-এ অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীন। ৮ থেকে ১২ জুলাই ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এ আয়োজন মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ হালাল বাণিজ্য ও লাইফস্টাইল প্রদর্শনী। ডি-৮ অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সহায়তায় আয়োজিত এ প্রদর্শনীতে সদস্য দেশগুলোর শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান, নীতিনির্ধারক, বিনিয়োগকারী ও ক্রেতারা অংশ নিয়েছেন।

হালাল লাইফস্টাইল রিটেইল খাতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ইল্লিয়ীন। প্রদর্শনীতে সিগনেচার থোব (জুব্বা), ফুটওয়্যার, চামড়াজাত পণ্য ও সুগন্ধিসহ নিজেদের প্রিমিয়াম মেনসওয়্যার কালেকশন তুলে ধরছে ব্র্যান্ডটি।

ডি-৮ হালাল এক্সপোতে অংশগ্রহণ প্রসঙ্গে ইল্লিয়ীনের সেলস প্ল্যানিং অ্যান্ড অপারেশনস ম্যানেজার আবু আদম বলেন, ‘বিশ্বজুড়ে মুসলিম লাইফস্টাইল ও হালাল শিল্প দ্রুত বিকশিত হচ্ছে। ভোক্তারা এখন এমন পণ্য খুঁজছেন যা একাধারে উন্নত মানসম্পন্ন, আরামদায়ক এবং যার ডিজাইন সমসাময়িক ও আধুনিক। ডি-৮ হালাল এক্সপোতে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে আমাদের ব্র্যান্ডকে তুলে ধরার পাশাপাশি বৃহত্তর মুসলিম ভোক্তা বাজারের সঙ্গে সংযোগের সুযোগ তৈরি হয়েছে।’

ইল্লিয়ীনের আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ড সম্প্রসারণ কৌশল বাস্তবায়নের ক্ষেত্রে এ অংশগ্রহণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষ করে, দ্রুত বিকাশমান মডেস্ট ফ্যাশন ও হালাল লাইফস্টাইল পণ্যের বাজার দক্ষিণ-পূর্ব এশিয়ায় নতুন ব্যবসায়িক সম্ভাবনা অনুসন্ধান করছে ব্র্যান্ডটি।

ডি-৮ জোটভুক্ত বাংলাদেশ, ইন্দোনেশিয়া, তুরস্ক, মিসর, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও আজারবাইজানে মোট ১২০ কোটির বেশি মানুষের মার্কেট রয়েছে। ক্রমবর্ধমান হালাল অর্থনীতিতে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য এ প্রদর্শনী একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে বৈশ্বিক মুসলিম ভোক্তাদের ব্যয়ের পরিমাণ ছিল ২ দশমিক ৪৩ ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০২৮ সালে তা বেড়ে ৩ দশমিক ৩৬ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে। একই সময়ে গ্লোবাল মডেস্ট ফ্যাশন বাজারের আকার ৩২৭ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ৪৩৩ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img