Home গ্যাজেটস নতুন পন্য টেকনোর নতুন চমক: ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ ২ ফাইভ-জি

টেকনোর নতুন চমক: ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ ২ ফাইভ-জি

এআই ভিত্তিক গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে নতুন একটি ডুয়েল প্রোডাক্ট লাইন। এতে থাকছে ক্যামন ৫০ সিরিজ এবং পোভা কার্ভ ২ ফাইভজি, এই দুটো ডিভাইস। এই প্রোডাক্ট লাইনটি বাজারে এনেছে অসাধারণ ফটোগ্রাফি আর ব্যাটারি ইনোভেশন। এর মাধ্যমে বাংলাদেশের স্মার্টফোন জগতে একটি অন্যতম মাইলফলক প্রতিষ্ঠা হতে যাচ্ছে।  

ক্যামন ৫০ অত্যন্ত সাশ্রয়ী মূল্যে আরও বেশি মানুষের কাছে প্রফেশনাল ফটোগ্রাফির অভিজ্ঞতা পৌঁছে দেবার প্রতিশ্রুতি দিয়েছে। জনপ্রিয় ও ফ্ল্যাগশিপ সনি এলওয়াইটি-৭০০সি ওআইএস সেন্সর যুক্ত ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ও ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাযুক্ত এই ডিভাইসে মিলবে দুর্দান্ত ফটোগ্রাফির সুযোগ। পাশাপাশি আইপি ৬৮/৬৯/৬কে ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স নিশ্চিত করবে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি। ক্যামেরার ফ্ল্যাশস্নাপ টেকনোলজি এবার জুমেও কাজ করবে যার জন্য যেকোন হাই মুভিং সাবজেক্ট ক্যাপচার করা আরও ইজি হবে। এছাড়াও ডিভাইসটিতে রয়েছে প্রোএক্সডিআর আই-কেয়ার প্রযুক্তিসহ ৬.৭৮ ইঞ্চি ১.৫কে ডিসপ্লে, যাতে রয়েছে  ১৪৪ হার্জ হাই রিফ্রেশিং রেট। পাশাপাশি দুর্দান্ত পারফম্যান্স নিশ্চিত করতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি২০০ আলটিমেট প্রসেসর। স্লিম হওয়ার পরেও এই ফোনে রয়েছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধার পাশাপাশি এতে মিলিটারি-গ্রেড এমআইএল-এসটিডি-৮১০ ডিউরেবিলিটি সার্টিফিকেশনও রয়েছে। ক্যামন ৫০-তে পাওয়া যাবে সম্পূর্ণ টেকনো এ-আই স্যুইট, যার মধ্যে আপগ্রেডেড এলা (Ella) অ্যাসিস্ট্যান্ট, এআই ইমেজ-টু-ভিডিও জেনারেটর, থ্রিডি ফটোস্পেস এবং এআই লাইটমাস্টার ২.০ ইত্যাদি সুবিধাও অন্তর্ভুক্ত। এই ফোনে তিনটি মেজর অ্যান্ড্রয়েড ওএস আপডেট ও পাঁচ বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট পাওয়া যাবে এছাড়াও এবং প্রথম তিন বছরে, প্রতি বছর বিনামূল্যে ৫০ জিবি টেকনো ক্লাউড স্টোরেজও পাওয়া যাবে। এর ৮জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৩০,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য); এবং ৮ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৩৪,৪৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) । ডিভাইসটি এখন দেশব্যাপী টেকনো আউটলেটে পাওয়া যাচ্ছে।

ক্যামন ৫০ সিরিজের ফ্ল্যাগশীপ মডেল “ক্যামন ৫০ আল্ট্রা ফাইভজি” লঞ্চ করার ও ঘোষণা দিয়েছে টেকনো এই মডেলেও রয়েছে টপ টায়ার ক্যামেরা সেটাপ। মেইন ক্যামেরা সেকশনে রয়েছে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি-৭০০সি ওআইএস মেইন ক্যামেরাতে যাতে রয়েছে একটি বড় মাপের ১/১.৫৬ ইঞ্চি সেন্সর। এতে করে অল্প আলোতে অসাধারণ ডিটেইলিংসহ ছবি তোলা যাবে। এছাড়াও এই ফ্ল্যাগশিপ মডেলে আছে একটি ৫০ মেগাপিক্সেলের থ্রিএক্স অপটিকাল টেলিফটো লেন্স, ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স এবং দুর্দান্ত এআই ৬০এক্স সুপারজুম প্রযুক্তি। সুপারজুম ফ্ল্যাশস্ন্যাপ ব্যবহারে যেকোনো আলোতেই পাওয়া যাবে নিখুঁত ছবির নিশ্চয়তা। এতে থাকা লাইভ ফটো ও আন্ডারওয়াটার ফটোগ্রাফি সুবিধাগুলো আগ্রহী ফটোগ্রাফারকে এনে দেবে আরো ক্রিয়েটিভ হবার সুযোগ পাশাপাশি ফ্ল্যাশস্নাপ ইন জুম টেকনোলজি তো থাকছেই। পারফম্যান্স সেকশনে পাওয়ারফুল অভিজ্ঞতা নিশ্চিত করতে আছে ৪ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর এবং প্রোএক্সডিআর আই-কেয়ার প্রযুক্তিসহ একটি ৬.৭৮ ইঞ্চি কার্ভড অ্যামোলেড ১.৫ কে ডিসপ্লে, যাতে রয়েছে ১৪৪ হার্জ হাই রিফ্রেশিং রেট। ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকায় দিনভর চার্জিং সাপোর্ট পাওয়া যায়, তাই চার্জ চলে যাবার ভয় নেই। আইপি ৬৮/৬৯/৬৯কে ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স এবং মিলিটারি-গ্রেড এমআইএল-এসটিডি-৮১০ ডিউরেবিলিটি সার্টিফিকেশনও রয়েছে যা নিশ্চিত করবে দুর্দান্ত ডিউরাবিলিটি। অন্যদিকে, আপগ্রেডেড ‘এলা অ্যাসিস্ট্যান্ট’-এর সঙ্গে মিলে সম্পূর্ণ টেকনো এআই স্যুইট, যা দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারকে নিয়ে যায় অনন্য মাত্রায়। এছাড়াও এতে রয়েছে এআই ইমেজ-টু-ভিডিও জেনারেটর, থ্রিডি ফটোস্পেস এবং এআই লাইটমাস্টার ২.০ ইত্যাদি সুবিধা। এই ফোনে তিনটি মেজর অ্যান্ড্রয়েড ওএস আপডেট ও পাঁচ বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট পাওয়া যাবে এবং প্রথম তিন বছরে, প্রতি বছর বিনামূল্যে ৫০ জিবি টেকনো ক্লাউড স্টোরেজ সুবিধা। এছাড়া প্রতিদিনের দুর্ঘটনা থেকে সুরক্ষা দিতে রয়েছে মিলিটারি গ্রেড এমআইএল-এসটিডি-৮১০ সার্টিফিকেশন। অতি শীঘ্রই বাজারে পাওয়া যাবে ক্যামন ৫০ আলট্রা ফাইভজি-এর ৮ জিবি+২৫৬ জিবি ও ১২ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টগুলো।

ক্যামন সিরিজের পাশাপাশি পোভা সিরিজের নতুন মডেল পোভা কার্ভ ২ ফাইভজি এই ফোনটি রয়েছে ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার মেগা ব্যাটারি। রেগুলার ইউজে যা দিয়ে এক চার্জে টানা ৩ দিন ডিভাইসটি চালানো যাবে। বিশাল ব্যাটারি থাকার পরেও ফোনটি মাত্র ৭.৪২ মিলিমিটার আলট্রা সিম বডির সাথে এসেছে। ৪৫ ওয়াটের সুপার চার্জ থাকায় খুব তাড়াতাড়ি ব্যাটারি রিফুয়েল হয়, পাশাপাশি ইন্টেলিজেন্ট চার্জিংয়ের সুবিধাও রয়েছে। ডিভাইসটিতে  নান্দনিক ইনটারস্টেলার স্পেসশিপ ডিজাইন রয়েছে, সেইসঙ্গে কর্নিং গরিলা গ্লাস ৭-আই প্রটেকশন ও এসজিএস অনুমোদিত ১.৫ মিটার পর্যন্ত ড্রপ রেজিস্ট্যান্স সুবিধাও পাওয়া যাবে। উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতার জন্য রয়েছে ২৩০৪ হার্জ পিডব্লিউএম ডিমিং এবং সাড়ে ৪ হাজার নিটস পিক ব্রাইটনেস সুবিধাসহ ৬.৭৮ ইঞ্চি ১৪৪ হার্জ আই-কেয়ার অ্যামোলেড ডিসপ্লে। যুগান্তকারী ট্রিপল-চিপসেটে রয়েছে এই ফোনে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভ-জি প্রসেসর ডেইলি টাস্ক ও গেমিং এর জন্য, নেটওয়ার সিগন্যাল বুস্ট করার জন্য জি১ ডুয়াল সিগন্যাল চিপসেট এবং এসই১ ওয়াইফাই চিপসেট। ক্যামেরা সেকশনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ফ্ল্যাশস্ন্যাপ মেইন ক্যামেরা এবং  ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। হোয়াটস্যাপ, টেলিগ্রাম, মেসেঞ্জার ও ইউটিউবের জন্য ফুল-লিংক এআই নয়েজ ক্যান্সেলেশন। এলা ২.০ এলা অ্যাসিস্ট্যান্ট, ইউটিউব স্মার্ট সামারি, এআই রাইটিং এবং ব্যাকগ্রাউন্ড রিমুভার/এক্সটেন্ডার ইত্যাদি সুবিধায় পরিপূর্ণ থাকবে ডিভাইসটির ইনটেলিজেন্ট ফিচার সেট। আইপি৬৪ সার্টিফিকেশন এবং টাচ ট্রান্সফার ক্যাপাবিলিটির ফলে নিয়মিত খুব সহজে ও নিখুঁতভাবে অ্যান্ড্রয়েড থেকে আইওএস-এ সুইচ করা যাবে। পোভা কার্ভ ২ ফাইভজি-তে দুটি অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট এবং ৩ বছরের সিকিউরিটি প্যাচ রয়েছে। ডিভাইসটি এখন দেশব্যাপী সকল টেকনো আউটলেটে পাওয়া যাচ্ছে মাত্র ৩৬,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।

অসাধারণ ডিজাইন ও প্রিমিয়াম ক্যামেরা থেকে শুরু করে ব্যাটারির লং লাইফ এবং স্মার্ট এআই, সব ক্ষেত্রেই টেকনো’র মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের ইউজারদের কাছে ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা পৌঁছে দেওয়া। ক্যামন ৫০ এবং পোভা কার্ভ ২ ফাইভজি এখন বাজারে পাওয়া যাচ্ছে, ওদিকে ক্যামন ৫০ আলট্রা ফাইভজি-ও আসার পথে। এই সবগুলো ডিভাইসের মাধ্যমেই ব্যতিক্রমী ট্রেন্ড-সেটিং ও ইউজার-সেন্ট্রিক প্রযুক্তির তালিকায় টেকনোর অবস্থান আরো জোরদার হয়।

Exit mobile version