Tuesday, September 22, 2026
spot_img
Homeটেলিকমরূপায়ণ সিটি উত্তরার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর বাংলালিংকের

রূপায়ণ সিটি উত্তরার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর বাংলালিংকের

কর্মীদের ডিজিটাল যোগাযোগের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা ও সমাধান দিতে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে রূপায়ণ সিটি উত্তরা। এ উদ্যোগের লক্ষ্য কার্যকর যোগাযোগের নিশ্চিত করার মাধ্যমে এ আবাসিক এলাকার মানুষের কাছে আরও উন্নত সেবা পৌঁছে দেওয়া।

এ অংশীদারিত্বের ফলে রূপায়ণ সিটি উত্তরার বাসিন্দা ও গ্রাহকদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য, বিভিন্ন আপডেট ও সেবা-সংশ্লিষ্ট তথ্য আরও দ্রুত পৌঁছানো সম্ভব হবে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর বিভিন্ন সমাধানের মাধ্যমে তাদের সেবা দেওয়ার প্রক্রিয়াও আরও সহজ হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রূপায়ণ সিটি উত্তরার সিইও ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব (অব.) এবং হেড অব মার্কেটিং খোরশেদ আলম পলেন।

অনুষ্ঠানে বাংলালিংকের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির লার্জ করপোরেট ডিরেক্টর রুবাইয়াত আলম তানজিন, বিজনেস সলিউশনস ডিরেক্টর মো. আসাদুজ্জামান, হেড অব এন্টারপ্রাইজ বিজনেস ফারজানা আহমেদ, করপোরেট গ্রুপ ম্যানেজার এস. এম. ফাহদজ্জামান, করপোরেট সলিউশন ম্যানেজার তানিশা খান এবং করপোরেট অ্যাকাউন্ট ম্যানেজার মোনামি সিকদার।

বাংলালিংকের লার্জ করপোরেট ডিরেক্টর রুবাইয়াত আলম তানজিন বলেন, “রূপায়ণ সিটি উত্তরার বাসিন্দা ও গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য জানানো এবং তাঁদের সঙ্গে যোগাযোগ আরও সহজ করতে প্রতিষ্ঠানটির এই উদ্যোগের অংশ হতে পেরে আমরা আনন্দিত। আমাদের ডিজিটাল যোগাযোগের সক্ষমতাকে তাদের দৈনন্দিন কার্যক্রমের সঙ্গে যুক্ত করে তথ্য আদান-প্রদান আরও সহজ, দ্রুত ও কার্যকর করাই আমাদের লক্ষ্য।”

রূপায়ণ সিটি উত্তরার নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব (অব.) বলেন, ‘দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি হিসেবে রূপায়ণ সিটি উত্তরা তার সম্মাননীয় বাসিন্দা ও গ্রাহকদের জন্য নিয়মিত নতুন নতুন সুবিধা উদ্যোগ নিয়ে থাকে। বাংলালিংকের সঙ্গে এ অংশীদারত্বের মাধ্যমে প্রযুক্তিনির্ভর যোগাযোগ ব্যবস্থার সাহায্যে গ্রাহকদের আরো সংযুক্ত, অবগত ও সম্পৃক্ত রাখা সম্ভব হবে।’

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img