Wednesday, August 19, 2026
spot_img
Homeপ্রযুক্তি সংগঠনবাক্কো কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৮) নির্বাচন

বাক্কো কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৮) নির্বাচন

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর ১২ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৮) নির্বাচন আগামী ৩১ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাক্কোর পক্ষ থেকে ইতোমধ্যে নির্বাচন বোর্ড এবং নির্বাচন আপিল বোর্ড গঠন করা হয়েছে।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সাইফুল ইসলাম সিদ্দিক, ব্যবস্থাপনা পরিচালক, আইসিসি কমিউনিকেশন লিমিটেড। নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন হাবিবুল হক, পরিচালক (অপারেশন), নেক্সট অনলাইন লিমিটেড এবং এস এম মনজুরুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, টেক পয়েন্ট বিপিও।

অন্যদিকে, নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মনিরুল ইসলাম, চেয়ারম্যান, ভেলোসিটা ইনফোসিস লিমিটেড। আপিল বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন এমরাজিনা ইসলাম, প্রোপ্রাইটর, এমরাজিনা টেকনোলোজিস এবং ফয়সাল আহমেদ, ম্যানেজিং পার্টনার, এম/এস ফায়ার অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট।

নির্বাচন বোর্ড কর্তৃক গত ১১ আগস্ট ২০২৬ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী প্রাথমিক ভোটার তালিকা প্রকাশের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার)। নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর ২০২৬, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে হবে। ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ মনোনয়নপত্র প্রকাশ করা হবে। উক্ত নির্বাচনের ভোটগ্রহণ এবং প্রাথমিক ফলাফল প্রকাশ হবে ৩১ অক্টোবর ২০২৬ তারিখে। উল্লেখ্য, নির্বাচন বোর্ডের নির্দেশনা অনুযায়ী ভোটার তালিকায় সদস্যদের অন্তর্ভুক্তির জন্য বার্ষিক বকেয়া চাঁদা পরিশোধ এবং হালনাগাদ নথিপত্র অতি সত্ত্বর বাক্কো নির্বাচন সচিবালয়ে জমা দেওয়ার জন্য বাক্কোর সকল সদস্য প্রতিষ্ঠানকে অনুরোধ করা হয়েছে।

বাক্কো নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম সিদ্দিক বলেন, “এবারের নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন বোর্ড এবং নির্বাচন আপিল বোর্ড যথাসাধ্য কাজ করে যাচ্ছে”। তিনি আরও বলেন, “বাক্কোর প্রতিটি সদস্যের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা হচ্ছে”।

বাক্কোর কার্যনির্বাহী কমিটির এ নির্বাচন দেশের বিপিও ও আইটিইএস শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠনটির আগামী দিনের নেতৃত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সদস্য প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে শিল্পের উন্নয়ন, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হচ্ছে।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img