Tuesday, August 4, 2026
spot_img
Homeপ্রযুক্তি খবরসেরা ২৫৩ রাইডারকে পুরস্কৃত করল ফুডপ্যান্ডা

সেরা ২৫৩ রাইডারকে পুরস্কৃত করল ফুডপ্যান্ডা

ঈদুল আজহার ক্যাম্পেইনে সেরা পারফরম্যান্সের জন্য ২৫৩ জন রাইডারকে পুরস্কৃত করেছে শীর্ষস্থানীয় অনলাইন খাবার ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। পুরস্কার হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে ই-বাইক, স্মার্টওয়াচ, ব্যাকপ্যাক, বাইসাইকেল ট্র্যাকার এবং পাওয়ার ব্যাংক।

ই-বাইক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘ডংজিন’-এর সহায়তায় সেরা তিন রাইডারকে ই-বাইক দেওয়া হয়। এ ছাড়া আরও ৫০ জন করে মোট ২০০ জন রাইডারকে দেওয়া হয় স্মার্টওয়াচ, ব্যাকপ্যাক, পাওয়ার ব্যাংক ও বাইসাইকেল ট্র্যাকিং ডিভাইস।

সম্প্রতি ফুডপ্যান্ডা বাংলাদেশের হেডকোয়ার্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ই-বাইক বিজয়ী রাইডার আবু জাফর বলেন, “পরিশ্রমের পর এমন অসাধারণ স্বীকৃতি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এই ই-বাইকটি পাওয়ার ফলে এখন থেকে আরও সহজে ও দ্রুত সময়ে গ্রাহকদের কাছে সেবা পৌঁছে দিতে পারব।”

এ সময় ফুডপ্যান্ডা বাংলাদেশের লজিস্টিকস প্রধান মুকিতুর রহমান বলেন, “ঈদুল আজহার সময় গ্রাহকদের সেবা দেওয়া বেশ চ্যালেঞ্জিং। এই ব্যস্ত সময়ে আমাদের রাইডারদের পরিশ্রম আমরা আন্তরিকভাবে মূল্যায়ন করি। তাদের এই নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি দিতেই আমাদের এ উদ্যোগ। বিজয়ী সবাইকে অভিনন্দন এবং তাদের নিরবচ্ছিন্ন সেবার জন্য ধন্যবাদ।”

রাইডারদের কাজের স্বীকৃতি দেওয়া এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে ফুডপ্যান্ডার এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img