Home ইভেন্ট বসুন্ধরা সিটিতে অনারের সর্বাধুনিক প্রযুক্তিপণ্যের প্রদর্শনী

বসুন্ধরা সিটিতে অনারের সর্বাধুনিক প্রযুক্তিপণ্যের প্রদর্শনী

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে তিন দিনব্যাপী ‘এক্সপেরিয়েন্স জোন’ আয়োজনকরেছে গ্লোবাল এআই ডিভাইস ইকোসিস্টেম ব্র্যান্ড অনার। সেখানে প্রতিষ্ঠানটির সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোনঅনার ম্যাজিক ভি-সিক্সসহ বিভিন্ন এআইওটি পণ্যের সরাসরিঅভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাচ্ছেনদর্শনার্থীরা

৩০ জুলাই শুরু হওয়া এ আয়োজন চলবে ১ আগস্ট পর্যন্ত। এতে অনার ম্যাজিক ভি-সিক্স, অনার ওয়াচ ৫ আল্ট্রা, অনার চয়েস ইয়ারবাডস ক্লিপ ২ প্রো ও অনার ইয়ারবাডস ৪সহ বিভিন্ন পণ্য প্রদর্শন করা হচ্ছে।

আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে অনার ম্যাজিক ভি-সিক্স। ভাঁজ করা অবস্থায় মাত্র ৮ দশমিক ৭৫ মিলিমিটার পুরু এই ডিভাইসটি বর্তমানে বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন। এতে ব্যবহৃত হয়েছে অ্যারোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম অ্যালয় ও শক্তিশালী সুপার স্টিল হিঞ্জ, যা ফোনটিকে একই সঙ্গে মজবুত ও হালকা রাখতে সহায়তা করে। হিঞ্জের স্থায়িত্ব তুলে ধরতে এক্সপেরিয়েন্স জোনে ‘হিঞ্জ টেস্ট চ্যালেঞ্জ’-এরও আয়োজন করা হয়েছে।

দর্শনার্থীরা ১ আগস্ট পর্যন্ত এক্সপেরিয়েন্স জোন থেকেই অনার ম্যাজিক ভি-সিক্স প্রি-অর্ডার করতে পারবেন। পাশাপাশি বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে উপহার জয়ের সুযোগও থাকছে।

এ ছাড়া এক্সপেরিয়েন্স জোনে রয়েছে অনারের আলোড়ন সৃষ্টিকারী হিউম্যানয়েড রোবট। ২০২৬ সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) প্রথম প্রদর্শিত এ রোবটের সঙ্গে কথা বলা, হাত মেলানো এবং ছবি তোলার সুযোগও থাকছে দর্শনার্থীদের জন্যে।

Exit mobile version