Wednesday, October 14, 2026
spot_img
Homeপ্রযুক্তি খবরটেকনোর ‘এলা ক্ল’ আনছে বাস্তবধর্মী এজেন্টিক এআই অভিজ্ঞতা

টেকনোর ‘এলা ক্ল’ আনছে বাস্তবধর্মী এজেন্টিক এআই অভিজ্ঞতা

স্মার্টফোন ব্যবহারের এক্সপেরিয়েন্সকে আরও স্মার্ট, বাস্তবসম্মত ও পার্সোনালাইজড করতে গ্লোবাল এআই নির্ভর টেকনোলজি ব্র্যান্ড টেকনো নিয়ে এসেছে পরীক্ষামূলক এজেন্টিক এআই অ্যাসিস্ট্যান্ট ‘এলা ক্ল’ (EllaClaw)। টেকনোর ‘এলা’ (Ella) অ্যাসিস্ট্যান্ট এবং ‘ওপেনক্ল’ (OpenClaw) ফ্রেমওয়ার্কের কম্বিনেশনে তৈরি এই টেকনোলজি শুধু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ইউজারদের বিভিন্ন ডেইলি কাজ আরও সহজে ও অটোমেটিকভাবে সম্পন্ন করতেও সাহায্য করে।

সাধারণ চ্যাটবটের মতো শুধু প্রশ্নের উত্তর দেওয়ার বদলে, ‘এলা ক্ল’ (EllaClaw) এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে এটি ইউজারদের পছন্দ বুঝে স্মার্টফোনে তাদের অনুমতি দেওয়া বিভিন্ন কাজ করতে পারে। ৪০টিরও বেশি স্মার্ট স্কিলের মাধ্যমে চালিত এই এআই অ্যাসিস্ট্যান্ট অতিরিক্ত ব্যাটারি বা ডেটা ব্যবহার করা অ্যাপ ডিটেক্ট করা, র‍্যাম ও সিপিইউ রিসোর্স অপটিমাইজ করা, ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অপ্রয়োজনীয় অ্যাক্টিভিটি কমানো এবং ডিভাইসের পারফরম্যান্স আরও ভালো রাখতে সাহায্য করে। তবে বড় কোনো কিছু চেঞ্জ করার আগে ইউজারের অনুমতি নেওয়া হয়, যাতে ডিভাইসের কন্ট্রোল সবসময় তাদের হাতেই থাকে।

ইউজারদের আরও পার্সোনালাইজড এক্সপেরিয়েন্স দিতে ‘এলা ক্ল’ (EllaClaw) লং-টার্ম মেমোরি ব্যবহার করতে পারে। এর মাধ্যমে এটি ক্যালেন্ডার, আবহাওয়া ও ট্রাভেল সম্পর্কিত তথ্য সব একসঙ্গে নিয়ে দিনের শুরুতে ছোট আপডেট দিয়ে, ট্রাভেল রিমাইন্ডার সেট ও যাতায়াতের প্ল্যানিং করে দিতে পারে। এছাড়া, ইউজারের অনুমতি নিয়ে অনলাইন শপিং, ট্রান্সপোর্ট, খাবার অর্ডার এবং স্মার্ট হোম অ্যাপ কন্ট্রোল করার মতো বিভিন্ন কাজও ধাপে ধাপে করতে পারে। এসব কাজ সম্ভব হয় ‘ক্রস-অ্যাপ অটোমেশন’ (Cross-app Automation) ফিচারের মাধ্যমে, যা ‘এলা ক্ল’ (EllaClaw)-কে একাধিক অ্যাপের মধ্যে কোঅর্ডিনেশন করে কাজ করতে সাহায্য করে। যেমন, ইউজার শুধু ডিরেকশন দিলেই এটি রাইড-শেয়ারিং অ্যাপে গাড়ি বুক করা, অনলাইনে খাবার অর্ডার দেওয়া, কোনো প্রোডাক্ট কেনা বা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অ্যাপের মাল্টিটাস্কিং করতে সাহায্য করতে পারে। পুরো প্রসেসটি যেহেতু ইউজারের সামনে দেখানো হয়, ফলে তারা প্রতিটি ধাপই সহজে মনিটর ও কন্ট্রোল করতে পারেন।

বিভিন্ন টেক বেস প্রকাশনা ‘এলা ক্ল’ (EllaClaw)-কে এমন একটি এআই টেকনোলজি হিসেবে তুলে ধরেছে, যা শুধু কনভারসেশন এর মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবের বিভিন্ন কাজও করতে পারে। অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছেন, ওপেনক্ল-চালিত এই এআই অ্যাসিস্ট্যান্ট স্মার্টফোন ইউজারদের ডেইলি কাজগুলো অটোমেটিকভাবে করতে এবং মাল্টিটাস্কিং করতে সক্ষম। অন্যদিকে, গ্যাজেটম্যাচ জানিয়েছে, এটি ফোনের পারফরম্যান্স ভালো রাখা, এবং ইউজারের পছন্দ অনুযায়ী ডেইলি রুটিন ম্যানেজ করা এবং ক্রস-অ্যাপ সাপোর্ট দেওয়ার ওপর গুরুত্ব দেয়।

মার্কেট রিসার্চ ইনস্টিটিউট ‘কাউন্টারপয়েন্ট রিসার্চ’ এর মতে ‘এলা ক্ল’ (EllaClaw)-কে নতুন প্রজন্মের ‘এজেন্ট ফোন’ হিসেবে বলা হয়েছে। তাদের মতে, স্মার্টফোনের এআই এখন শুধু তথ্য দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং ইউজারের প্রয়োজন বুঝে ধাপে ধাপে বিভিন্ন কাজ করার দিকেও এগিয়ে যাচ্ছে। রিপোর্টে আরও বলা হয়েছে, টেকনো এমন এআই টেকনোলজির ওপর গুরুত্ব দিচ্ছে, যা শুধু প্রিমিয়াম ডিভাইসের মধ্যে সীমাবদ্ধ না থেকে ভবিষ্যতে আরও বেশি ইউজারের কাছে পৌঁছাতে পারে।

বাংলাদেশের মতো দেশে, যেখানে স্মার্টফোন এখন কাজ, পড়াশোনা, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও ডেইলি নানা সেবার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে, সেখানে ‘এলা ক্ল’ (EllaClaw)-এর মতো টেকনোলজি স্মার্টফোন ব্যবহারের এক্সপেরিয়েন্সকে আরও সহজ করে তুলতে পারে। এই সুবিধা যেন ভবিষ্যতে শুধু প্রিমিয়াম ডিভাইসের মধ্যে সীমাবদ্ধ না থেকে সব ধরনের ইউজারের কাছে পৌঁছায়, সে লক্ষ্যেই টেকনো বর্তমানে কাজ করে যাচ্ছে। বর্তমানে ‘এলা ক্ল’ ডেভেলপমেন্ট ও টেস্টিং পর্যায়ে রয়েছে। তাই, বিস্তারিত তথ্যের জন্য টেকনো বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন অথবা টেকনোর অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ফলো করুন।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img