Sunday, July 26, 2026
spot_img
Homeপ্রযুক্তি খবরএনার্জিপ্যাকের ‘রিভার ওয়েভ’ রোডম্যাপ উন্মোচন

এনার্জিপ্যাকের ‘রিভার ওয়েভ’ রোডম্যাপ উন্মোচন

বিদ্যুৎ ও প্রকৌশল প্রতিষ্ঠান এনার্জিপ্যাক সম্প্রতি রাজধানীর গুলশান ক্লাবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে একটি নির্বাহী সভার আয়োজন করে। সভায় প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি পরিকল্পনা এবং নতুন আর্থিক পুনর্বিন্যাস কৌশল তুলে ধরা হয়।  

‘গ্রোথ ফর গুডনেস’ প্রতিপাদ্যকে সামনে রেখে এনার্জিপ্যাকের নেতৃত্ব ভবিষ্যতমুখী একটি ব্যবসায়িক রূপরেখা উপস্থাপন করেন। এর লক্ষ্য উৎপাদন সক্ষমতা বাড়ানো, কার্যক্রম আরও দক্ষ করা এবং মূল ব্যবসা খাতে বাজার সম্প্রসারণ।  

সভায় এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশিদ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরেন। তারা জানান, প্রতিষ্ঠানটি লাইট কমার্শিয়াল ভেহিকল (এলসিভি), ইলেকট্রিক বাস, বাল্ক ও বোতলজাত এলপিজি, সাবস্টেশন এবং ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস) খাতে কার্যক্রম আরও সম্প্রসারণ করবে। পাশাপাশি শিল্প অবকাঠামো খাতেও নতুন বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

পৃথক এক উপস্থাপনায় প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. আমিনুর রহমান খান প্রতিষ্ঠানের নতুন আর্থিক পুনর্বিন্যাস কৌশল ‘রিভার ওয়েভ’ তুলে ধরেন। এই কৌশলের মূল ভিত্তি হলো রেভিনিউ বেইজড ফাইন্যান্সিং (আরবিএফ)। এর মাধ্যমে রাজস্বভিত্তিক প্রবৃদ্ধি, ব্যয় নিয়ন্ত্রণ এবং তথ্যনির্ভর সিক্স সিগমা পদ্ধতি অনুসরণ করে উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে। পাশাপাশি কার্যকরভাবে কার্যকরী মূলধন ব্যবস্থাপনা, অপ্রয়োজনীয় সম্পদের পুনর্বিন্যাস এবং দায় কমানোর উদ্যোগ নেওয়া হবে।

এ সময় প্রধান অর্থ কর্মকর্তা মো. আমিনুর রহমান খান বলেন, “আমাদের ‘রিভার ওয়েভ’ কৌশল একটি সুস্পষ্ট রেভিনিউ বেইজড ফাইন্যান্সিং (আরবিএফ) মডেলের ওপর ভিত্তি করে তৈরি। এর মাধ্যমে আমরা দায় কমাতে, কার্যকরী মূলধন ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে এবং ইতিবাচক নগদ প্রবাহ নিশ্চিত করতে চাই। আর্থিক অংশীদারদের সহযোগিতা এবং একটি সুসংগঠিত পরিচালন কাঠামোর মাধ্যমে আমরা একটি শক্তিশালী আর্থিক ভিত্তি গড়ে তুলতে এবং টেকসই মুনাফা অর্জনে আত্মবিশ্বাসী।”

এনার্জিপ্যাক জানায়, এসব কৌশলগত উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি তার মূল ব্যবসাকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে টেকসই ও উদ্ভাবনী প্রকৌশল সমাধানের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরে অবদান রাখার অঙ্গীকার অব্যাহত রাখবে।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img