Thursday, July 30, 2026
spot_img
Homeইভেন্টইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট

ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট

দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীদের জন্য এক্সক্লুসিভ ই-স্পোর্টস টুর্নামেন্ট ‘ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ (এক্সসিসি ২০২৬)’ আয়োজন করেছে ইনফিনিক্স বাংলাদেশ। আগামী ৮ আগস্ট প্রতিযোগিতার মূল পর্বে অংশ নেবে রাজধানীর ছয়টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সেরা বিজয়ী দলগুলো।

এবারের আসরে অংশ নিয়েছে উত্তরা ইউনিভার্সিটি, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি), নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইস্টার্ন ইউনিভার্সিটি এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটি।

এর আগে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। সেই বাছাইপর্ব থেকে নির্বাচিত একটি করে দল নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে মূল পর্বে অংশ নেবে।

প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৮ আগস্ট রাজধানীর সেন্টারপয়েন্টে অবস্থিত দেশের প্রথম ইনফিনিক্স নেক্সট-লেভেল গেমিং ফ্ল্যাগশিপ স্টোরে। সেখানে ছয় বিশ্ববিদ্যালয়ের সেরা দলগুলো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতা করবে।

ইনফিনিক্স নেক্সট-লেভেল গেমিং ফ্ল্যাগশিপ স্টোরে রয়েছে একটি ডেডিকেটেড গেমিং জোন, যেখানে গেমার ও গেমিং–অনুরাগীরা যে কোনো সময় গিয়ে একা বা দলগতভাবে গেম খেলতে পারবেন। ইনফিনিক্সের উচ্চ-ক্ষমতাসম্পন্ন গেমিং স্মার্টফোনে জনপ্রিয় গেমগুলো উপভোগ করার সুযোগ মিলবে সেখানে। দেশের মোবাইল গেমিং কালচারকে আরও এগিয়ে নিতে তরুণদের জন্য উন্মুক্ত এই কমিউনিটি স্পেস তৈরি করেছে ইনফিনিক্স।

আয়োজকদের মতে, দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক গেমিং ও ই-স্পোর্টসের সংস্কৃতি আরও বিকশিত করা, নতুন প্রতিভা খুঁজে বের করা এবং প্রযুক্তিনির্ভর বিনোদন ও উদ্ভাবনী দক্ষতাকে উৎসাহিত করতেই ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ আয়োজন করা হয়েছে।

ফাইনালে চ্যাম্পিয়নসহ অন্য দলগুলোর জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।

spot_img
আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বাাধিক পঠিত

spot_img